গাউসিয়া কমিটি বাংলাদেশ শুলকবহর ওয়ার্ডের অভিষেক ও শপথ গ্রহণ

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম
গাউসিয়া কমিটি বাংলাদেশ শুলকবহর ওয়ার্ডের অভিষেক ও শপথ গ্রহণ

গাউসিয়া কমিটি বাংলাদেশ আট নম্বর শুলকবহর ওয়ার্ডের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ গত শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর আলমগীর খানকাহ শরীফে অনুষ্ঠিত হয়েছে। থানা কমিটির আহ্বায়ক আরইউ চৌধুরী শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আনজুমা ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমান ট্রাস্টের ফিন্যান্স সেক্রেটারি কমরুদ্দিন সবুর ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন মোছাহেব উদ্দিন বখতিয়ার। সংগঠনের সভাপতি হিসেবে মুহাম্মদ ইসহাক মিয়া ও সাধারণ সম্পাদক তৈয়বুল ইসলামসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি শপথ নেন। আবুল হাশেম কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে গাজী মুহাম্মদ ইয়াসিন, মঈনুল ইসলাম টিপু, হায়দার আলী, ইয়াসিন চৌধুরী রানা, আমিনুল ইসলাম মানিক, জানে আলম শাহীন ও মুহাম্মাদ ওমর ফারুক বক্তব্য দেন। বক্তারা গাউসে পাকের মিশন তথা শরিয়ত ও তরিকতের শাশ্বত আদর্শ সর্বস্তরে পৌঁছাতে সকলকে সক্রিয় হওয়ার ব্যাপারে গুরাত্বারোপ করেন ও ইফনিটগুলোকে সক্রিয়করণে একাত্মতা পোষণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে