বাজিতপুরে বিএনপি প্রার্থীর জনসভা

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৭ পিএম | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৪৭ পিএম
বাজিতপুরে বিএনপি প্রার্থীর জনসভা

কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহেসানুল হুদার বিশাল জনসভা গতকাল সোমবার বিকাল ৫টার দিকে ঐতিহাসিক ডাক বাংলার ময়দানে হাজার হাজার কর্মী সমর্থকরা মাঠের কানায় কানায় ভরে যায়। এসময় তাদের একটাই মাত্র স্লোগান তারেক জিয়ার মনোনীত প্রার্থী এহেসানুল হুদার মার্কা ধান। যেনো সারা মাঠ জুড়ে ধান আর ধান। বাজিতপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এহেসান কুফিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এহেসানুল হুদা বলেন, যদি তিনি বাজিতপুর নিকলী আসন থেকে বিজয়ী হন। তাহলে বাজিতপুর ও নিকলীর অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের মধ্যে নারী ক্ষমতায়নসহ সকল দফা বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাজিতপুর নিকলীতে বিএনপির বিদ্রোহী প্রার্থী তাদের লোকজন কে ভয় ভীতি দেখিয়ে যাচ্ছেন বলে তিনি জনসভায় অভিযোগ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কাজল ভূইয়া, কাইয়ুম খান হেলাল, জেলা যুব দলের সহ সভাপতি এডভোকেট শাহ আলম, নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক হেলিম তালুকদার, বাজিতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শামীমসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে