বিএনপিতে সদ্য যোগদানকারী আওয়ামীলীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেন,আগামি ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে।একটি দল সংবিধানকে পুড়িয়ে দিতে চায় ।তারাই ১৯৭১সালে মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল।তারা দেশেকে পাকিস্তান বানাতে চায়।কোন বাঙালি বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারেনা।যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের ভোট দিবেন না,তাদের রুখে দিতে হবে।জামায়াতে ইসলাম একটি ভন্ড ও প্রতারক দল,তারা ধর্ম ব্যবসায়ী। এইসব মিথ্যাবাদীরা জনগণকে বিভ্রান্ত করছে। যারা ধর্মের নামে মিথ্যা বলে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। দেশের মুক্তির জন্য,সাধারণ মানুষের কল্যানের জন্য,দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ধানের শীষে ভোট দিবেন।এবারের যুদ্ধ দেশ গড়ার যুদ্ধ। এদেশের প্রতিটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার যুদ্ধ। এ যুদ্ধে বিজয়ী হতে হবে। এবারের ভোট হবে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির মধ্যে।আগামী ১২ তারিখের নির্বাচনে দেশের মুক্তি ও সাধারণ মানুষকে বাঁচাতে তিনি পাবনা-১ আসনে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান । সোমবার(৯ফেব্রুয়ারী)বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সাঁথিয়া সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং সাংঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল ও সাবেক যুগ্ম-আহবায়ক শামসুজ্জামান নান্নুর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন,পাবনা-১ আসনের বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান,। আরও বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম,কৃষকদল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি,সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদ,জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ডাঃ মীর শফিকুল ইসলাম,সাঁথিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কেএম মাহবুব মোর্শেদ জ্যোতি,সহ-সভাপতি আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম,ফজলুল বারী সান্টু,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী,সাবেক আহবায়ক মীর নজমুল বারী নাহিদ,যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক(চীন)সরদার এম জাহাঙ্গীর হোসেন,সাঁথিয়া পৌর বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম বন্দে,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,শাহীনুর রহমান স্বাধীন,উপজেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহম্মেদ বিপ্লব,জামিল হোসেন,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান রিপন,ছাত্রদল নেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ।