কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতখালীতে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী রহমত আলী,সাহাবী ও আবু সাইফ আলীর পরিবারের সদস্যদের মাঝে সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন প্রত্যেক পরিবারকে নগদ ২৫ হাজার করে টাকা, তিন বস্তা শুকনো খাবার এবং শীতবস্ত্র প্রদান করেছেন। উচ্চ জেলা পরিষদ মোঃ ইকবাল হোসেন নিহত পরিবারের সদস্যদের সান্তনা দেন এবং পরবর্তীতে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সদরের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা মোঃ গোলাম মোস্তফা সহ এলাকাবাসী।