দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: আজাদ

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:০৫ পিএম
দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: আজাদ

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, “যত ষড়যন্ত্রই করা হোক না কেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। আগামী দিনে ইনশাল্লাহ ন্যায় ও ইনসাফেরই জয় হবে।” সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর থেকে গোপালপুর পৌর এলাকা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক অতিক্রম করে  একটি বিশাল মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আমি ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনারাই বিজয় নিশ্চিত করবেন ইনশাল্লাহ।” ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়। উপজেলা সেক্রেটারি এ্যাড. মাসুদ রানার সঞ্চালনায় পথসভায় সভাপতিত্বে বক্তব্য রাখেন জোটের শরিক দরের বিভিন্ন পর্যায়ের  নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা সদর সদস্য অধ্যাপক আব্দুল ওহাব, উপজেলা নায়েবে আমির মাওলানা আকবর আলী, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন ও মহসিন আলম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলাম এবং ছাত্রশিবির লালপুর উপজেলা পশ্চিম থানার সভাপতি সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে লালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে