পিরোজপুর-১ আসনের বিএনপির প্রার্থী আজ সোমবার বিকেলে তার নির্বাচনী শেষ সমাবেশ ও মিছিল করেছেন। স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মিছিলপূর্ব সমাবেশে বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনে বলেন, তিনি যদি নির্বাচিত হতে পারেন তবে অবহেলিত পিরোজপুরের উন্নয়নে কাজ করবেন। পিরোজপুর পৌরসভাকে এ গ্রেডে উন্নীত করে পৌরবাসীর জন্য বাসযোগ্য করবেন। বেকার সমস্যা দূরীকরণে পিরোজপুরের দুটি নদী বলেশ্বর ও কচার তীরে অর্থনৈতিক জোন করে পাটকল ও গার্মেন্ট ফ্যাক্টরী স্থাপন করবেন। চারিদিকে নদী বেষ্টিত জিয়ানগরকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় টেকসই বেরিবাঁধ নির্মাণ করবেন। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়ন করবেন। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক মো: নজরুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন, এলিজা জামান, জেলা শ্রমিক দল সভাপতি আব্দুস ছালাম বাতেনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।