লক্ষ্ণীপুরে নির্বাচনী আলাদা গণমিছিলে এসে আব্দুস সহিদ ও ওবায়দুল হক মারা গেছেন। এরমধ্যে সহিদ জামায়াতে কর্মী ও ওবায়দুল বিএনপি কর্মী বলে জানা গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তারা মারা যান । নির্বাচনী প্রচারণার উত্তাপে মুখর লক্ষ্ণীপুর জেলা শহর। স্লোগান, মিছিল আর নেতাকর্মীদের উপস্থিতিতে দিনভর ছিল উৎসবের আমেজ। কিন্তু সেই জমজমাট রাজনৈতিক দিনই শেষ হলো গভীর শোক আর কান্নায়। আলাদা দুটি গণমিছিলে অংশ নিতে এসে প্রাণ হারালেন দুই রাজনৈতিক কর্মী একজন জামায়াতের, অন্যজন বিএনপির। সহিদ লক্ষ্ণীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর মৃত ওবায়দুল একই এলাকার আব্দুল মুনাফের ছেলে। বিএনপির নেতারা দাবি করেন, তাদের সমাবেশে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ ভোটারের উপস্থিতি ছিল।জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের গণসমাবেশে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্ণীপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল ছিল। মিছিলে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির গণমিছিল হয়। এতে বিএনপিকর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়ে। পরে ওবায়দুলকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্ণীপুর সদর হাসপাতালের আরএমও অরুপ পাল বলেন, আলাদা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা গেছেন। বড় করে আবেকময় করে দেন। দুই কর্মীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। একই এলাকার দুই কর্মীর এমন আকস্মিক চলে যাওয়া স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া ফেলেছে। স্বজনদের আহাজারি আর সহকর্মীদের স্তব্ধ দৃষ্টি দিন শেষে মনে করিয়ে দিল, রাজনৈতিক কর্মসূচির ভিড়ে মানুষের জীবন কতটাই না নাজুক। দুই কর্মীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। দুই কর্মীর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্ণীপুর ৩ আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি ও জামায়াতের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।