আমরা নির্বাচন করছি অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে: টিপু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৪৯ এএম
আমরা নির্বাচন করছি অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে: টিপু

লালপুর-বাগাতিপাড়া এলাকার আপামর জনতা, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক মঞ্চে উপস্থিত হয়েছে এটা আমার জীবনে সর্বশ্রেষ্ঠ পাওয়া। প্রিয় এলাকাবাসী আমরা নির্বাচন করছি অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ফেনসিডিলের বিরুদ্ধে,  ফেনসিডিল সেবকের বিরুদ্ধে। নাটোর-১আসনের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী)  প্রার্থী এ্যাড. তাইফুল ইসলাম টিপু সোমবার বিকেলে লালপুর শ্রী সুন্দরী মডেল বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। সাইফুল ইসলাম টিপু প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে ইঙ্গিত করে বলেন- আপনার বাবা ১০বছর মন্ত্রী ও ১০বছর এমপি ছিলেন কিন্তু নিজ ইউনিয়নের রাস্তাগুলোর কাজ করেন নাই। আমি গত এক বছরে আপনাদের ইউনিয়নের সাদীপুর ও চামটিয়া-ভাটপাড়া এলাকার রাস্তা জন্য কাজ করেছি। দেখে আসুন ইতিমধ্যে সে সব রাস্তার কাজ শুরু হয়েছে। তিনি আরো বলেন- আমি যদি নির্বাচিত হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে মান উন্নয়ন করা হবে, বেকার সমস্যা সমাধান করা হবে, মা বোনদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারাও ঘরে বসে কাজ করে উপার্জন করতে পারে।  এছাড়াও রাস্তাঘাট, স্কুল,কলেজ মাদ্রাসা, মসজিদ, মন্দির, গোরস্থান, শ্মশান এর উন্নয়ন করব। টিপু কান্না জড়িত  কন্ঠে  বলেন আমার কেউ নাই, আমি এতিম, এতোদিন আপনারা আমাকে যখন কেহ ছেড়ে যান নাই, আমার পাশে ছিলেন তাই আগামী ১২তারিখে আপনারা সকলে ভোটকেন্দ্রে গিয়ে  কলস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের  সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র সম্পাদক মনজুরুল ইসলাম বিমল, লালপুর থানা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি ও লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. আতিকুল্লাহ বিশ্বাস গ্যাদা, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ভিপি আরিফুল ইসলাম আরিফ, বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও সাবেক জিএস জাহাঙ্গীর হোসেন মানিক, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  সাজেদুল ইসলাম হলুদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনসার আলী, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র লেনিন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মির্জা, ওয়ালিয়া বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মৃধা, কদিমচিলান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি চাঁন মোহাম্মদ, ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, দুড়দুড়িয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রানা, জেলা বিএনপির বহিস্কৃত সদস্য রঞ্জিত কুমার সরকার, যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের এ কে ও ঈশ্বরদী ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমিনুল হক টমি প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে