নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৮ পিএম
নেত্রকোনায় ভোটকেন্দ্রে আগুন
ছবি, সংগৃহিত

নেত্রকোনার সদর উপজেলায় ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথ কক্ষে আগুন দিয়ে পালায় দুর্বৃত্তরা। আগুন লাগার ঘটনায় বুথকেন্দ্রে থাকা দুটি বেঞ্চ, ফ্যান লাইট আগুনে পুড়ে যায়। 

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত রাত ২ টা থেকে আড়াইটার মধ্যে হয়তো আগুন দেয়া হয়। পরে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ জানায়, সকালে পুলিশ, ডিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ঘটনার তদন্ত শুরু করে। স্কুলের ৭ টি বুথের মধ্যে এ পুরাতন ভবনটিতেই চারটি বুথ ছিল। তার মধ্যে একটি বুথের পিছনের জানালা দিয়ে আগুন দেয়া হয়।