জামায়াত কৌশলে ভুয়া নিউজ ছড়ায়—আমরা পজেটিভ রাজনীতি করছি: ফখরুল

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:২০ পিএম
জামায়াত কৌশলে ভুয়া নিউজ ছড়ায়—আমরা পজেটিভ রাজনীতি করছি: ফখরুল
ছবি, সংগৃহিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বললেন, সবাই নির্বাচনকে গুরুত্ব দেয়। প্রতিপক্ষকে দুর্বল মনে করি না। জামায়াত কৌশলে বিভিন্নভাবে প্রচার চালায়। নানা ভুয়া নিউজ ছড়িয়ে দেয়। আমরা পজেটিভ রাজনীতি করছি। যাকে খুশি তাকেই ভোট দেন। সবাই ভোট দিতে যাবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের ঠাকুরগাঁওয়ে সফর ইতিবাচক প্রভাব ফেলেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলোর প্রভাব পড়বে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করবে। এবারে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা দেখি না।

তিনি বলেন, গত ১৬ বছর গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য লড়াই করেছি। এ নির্বাচনে প্রত্যাশা হলো গণতন্ত্রকে ফিরিয়ে আনা। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্র সংস্কারের সুযোগ পাবো। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনূকূলে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে