পোরশায় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১০ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১১ পিএম
পোরশায় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ মাদক এক ব্যবসায়ীকে আটক করেছে ১৬বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১  হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর বাজারের তিন রাস্তার মোড় থেকে ২০পিচ ভারতীয় ট্যাপেন্টাডলসহ মামুন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মামুন সাপাহার উপজেলার বাতচহেরা গ্রামের মতিউর রহমানের ছেলে। এসময় কালাইবাড়ি গ্রামের হাকিমের ছেলে হামিদুর (২৫) পালিয়ে যায়। এতে অভিযান পরিচালনা করেন হাবিলদার মনিরুল ইসলাম। এ ব্যাপারে পোরশা থানায় মামলা হয়েছে। আটককৃত মামুনকে মাদকসহ থানায় সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬/ডি কো, নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।

আপনার জেলার সংবাদ পড়তে