আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে এবার মোট ১১৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই ১১৫ভোট কেন্দ্রে ভোটাধীকার প্রয়োগ করবেন তিন লাখ ৪৫হাজার ৪১৬জন ভোটার। ইতি মধ্যে অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনের লক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ঠরা। আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,এই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৬০টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই ৬০টি কেন্দ্রে মোট বুথ সংখ্যা রয়েছে ৩২৩টি। এই উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ ৭৭হাজার ২৩জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৯হাজার ৪৪১জন এবং মহিলা ভোটার রয়েছে ৮৭হাজার ৫৮০জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছে ২জন। এসব ভোটাররা ৬০টি কেন্দ্রের ৩২৩টি বুথে ভোটাধীকার প্রয়োগ করবেন। ৬০টি ভোট কেন্দ্রের মধ্যে ২৩টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ২৩টির মধ্যে ১২টি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও নির্বাচন অফিস সুত্রে জানাগেছে,এই উপজেলার আটটি ইউনিয়নে মোট ৫৫টি ভোট কেন্দ্রের ৩১৬টি বুথে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই উপজেলায় মোট ভোটার রয়েছে এক লাখ ৬৮হাজার ৩৯৩জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮৪হাজার ৯০৯জন এবং মহিলা ভোটার রয়েছে ৮৩হাজার ৪৮১জন। এছাড়া এই উপজেলায় হিজড়া ভোটার রয়েছে ৩জন। ৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১০টির মধ্যে চারটি ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ও রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান,ভোটগ্রহন শেষ করতে ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়া পুলিশ,র্যাব,সেনাবাহিনী,বিজিবি,আনসার ভিডিপি সদস্য এবং সাদা পোষাকে গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষনিক মাঠে থাকবেন। এছাড়া মোবাইল টিমসহ কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: আলাউল ইসলাম ও রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন, অবাধ,সুষ্ঠু শান্তিপূর্ণ ও ব্যপক উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে ইতি মধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সব গুলো ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া ঝুঁকির্পর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আসা করছি সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবেই ভোটগ্রহন সম্পন্ন হবে। এই আসনে বিএনপির প্রার্থী শেখ মো: রেজাউল ইসলাম রেজু (ধানের শীষ),বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: খবিরুল ইসলাম (দাঁড়িপাল্লা),স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৎকালীন সময়ের বিএনপি ও চারদলীয় জোটের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবীর (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: রফিকুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা (হাতি) প্রতিকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।