সিলেটে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু থেকে মাঝারি মাত্রার ছিল ভূমিকম্পটি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।
আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ০। বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।