বরগুনা-১ আসনের আমতলী উপজেলায় ৬৫ টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে । সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী আমার দেশ কে জানান ৬৫ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে । ইতিমধ্যে ৬৫ টি কেন্দ্রের জন্য ৬৫ জন প্রিজাইডিং অফিসার ৪০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮০০ জন পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে । তাদের প্রশিক্ষন ও দেয়া হয়েছে । তিনি জানান বেশ কিছু ভোট কেন্দ্রে যাতায়াতের রাস্তাগুলো ভাঙ্গা ছিল সে রাস্তা গুলো মেরমত করার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে । আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো রয়েছে । বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, র্যাব, আর্ম ব্যাটেরিয়ান, রিজার্ভ ফোর্স এর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে । যে কোন পরিস্থিতি মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছে । ৩ জন অতিরিক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করবে । আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গির হোসেন আমার দেশ কে বলেন “ প্রতি ভোট কেন্দ্র আনসার ও পুলিশ বাহিনীর ৪ টি করে আর্মস সহ প্রতিটি ভোট কেন্দ্র থাকবেন । এ ছাড়াও স্ট্রাইাকিং ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে । তিনি বলেন নির্বাচন তফসিল ঘোষনার পর থেকে আমতলীতে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি । আশা করি সুন্দর পরিবেশে ভোটার রা তাদের ভোটাধিকার প্রয়োগ কেরতে পারবে ।