পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ১১১ টি ভোট কেন্দ্রের মধ্যো কলাপাড়ার ৭৪ টি ভোট কেন্দ্রে বুধবার সকাল ১০ টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে। কলাপাড়া উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ের পাঁচটি বুথ থেকে নির্বাচনে দায়িত্বরত ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে এ মালামাল হস্তান্তর করা হয়। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা কাউছার হামিদ জানান, নির্বাচন ঘিরে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ছয়টি সাবসেকশনো ৫ প্লাটুন সেনাবাহিনী, ২প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন কোষ্টগার্ড, আনসার ব্যাটালিয়নের ৪ টি স্টাইকিং ফোর্সসহ বিপুলসংখ্যক পুলিশ ও র্যাবের ২টি টহল টিম। এছাড়া ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ছাড়াও আটটি মোবাইল টিম কাজ শুরু করেছে।
পটুয়াখালী-৪ আসনে ৩ লাখ ১০ হাজার ৬০৬ জন ভোটার আগামীকাল ৬৫৪ টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন। এআসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ১১ দলীয় জোট সমর্থিত ঘড়ি প্রতিকের ডা. জহির উদ্দিন আহমেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতিকের মোস্তাফিজুর রহমান।