রাজারহাটে কাটেশ্বর শিব মন্দিরসহ ২টি মন্দিরে চুরি

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) :
| আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৩ পিএম
রাজারহাটে কাটেশ্বর শিব মন্দিরসহ ২টি মন্দিরে চুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়েনের ঐতিহ্যবাহী কোটেশ্বর শিব মন্দিরের টাইলস ভেঙ্গে ভিতরে ঢ়ুকে শিব লিঙ্গের পাশের ত্রিশূল ভেঙ্গে ফেলে দিয়ে ৫কেজি ওজনের কাসার ঘন্টা নিয়ে চম্পট দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার(১০ ফেব্রুয়ারী) দিবাগত রাতে। বিষয়টি ওই মন্দিরে সাধারণ সম্পাদক ডা. পরেশ চন্দ্র রায় নিশ্চিত করেন। পরেশ চন্দ্র রায়সহ প্রত্যক্ষদর্শীরা বলেন, মন্দির সংষ্কারের কাজ চলমান রয়েছে। আগামী রবিবার থেকে মন্দিরে শিবরাত্রি ব্রত পালিত হবে।  এরই মধ্যে  বুধবার(১১ ফেব্রুয়ারী) সকালে মন্দিরে এসে প্রথমে দরজার তালা ভাঙ্গা দেখতে পাই।  ভিতরে ঢ়ুকে দেখি শিব লিঙ্গের পাশের ত্রিশূল মাটিতে পড়ে রয়েছে। দরজার উপরে রশি দিয়ে টাঙানো কাসার ঘণ্টাটি খুঁজে পাওয়া যায়নি। পাশে বেশকিছু টাইলস ভেঙ্গে ফেলেছে দূর্বৃত্তরা। তবে রাতের অন্ধকারে কে বা কারা এটি করেছে তা জানা যায়নি। তবে থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।  সুজন মিস্ত্রি নামের একজন রাজমিস্ত্রি বলেন, বেশকিছুদিন ধরে আমরা মন্দিরে টাইলসের কাজ করছি। মন্দিরের ভিতের ঢ়ুকতে গিয়ে কে বা কারা মন্দিরের ১০/১২টাইলস ভেঙ্গেছে এবং ভিতরের শিবলিঙ্গের ত্রিশূল ভেঙ্গে ফেলে।  সেই সাথে ৫কেজি ওজনের একটি কাসার ঘন্টাও চুরি করে নিয়ে গেছে তারা। একই দিনে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারের পাশে মনোরঞ্জন মহন্তের পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে ঘন্টা কাশিসহ পূজার সরঞ্জামাদী নিয়ে গেছে দূর্বৃত্তরা। খবর পেয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ বুধবার(১১ফেব্রুয়ারী) দুপুরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন,  দূস্কৃতিকারীরা এ ধরনের দূর্ঘটনা ঘটাতে পারেন। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে