মেহেরপুরের-২ আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৪৯ পিএম
মেহেরপুরের-২ আসনে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের দুটি আসনে ভোট গ্রহনের জন্য ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। আজ ১১ ফেব্রুয়ারী বুধবার দুপুর থেকে জেলার ২১৩ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার সহ নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। মেহেরপুর জেলার দুটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৬শ’ ৮০ জন। মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর-১ আসন এখানে ১১ টি ইউনিয়ন পরিষদ ও ১ পৌরসভা রয়েছে ভোটার সংখ্যা নারী-পুরুষ মিলে মোট ৩ লাখ ১৩ হাজার ৪শ’৫৫ জন। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছে ৩ হাজার ৫শ’ ২০ জন ভোটার।  আর গাংনী উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর ২ আসন। এই আসনে ৯টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা রয়েছে। ভোটার রয়েছে ২ লাখ ৬৭ হাজার ৫শ’৬৩ জন। পোষ্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছে ৩ হাজার ১শ’৪২ জন ভোটার।  মেহেরপুর ১ আসন থেকে বিএনপির মাসুদ অরুন, জামায়াতের মোঃ তাজউদ্দিন খাঁন,জাতীয় পার্টির  মোঃ আব্দুল হামিদ ও সিপিবির এড: মিজানুর রহমান। মেহেরপুর-২ আসন থেকে বিএনপির  মোঃ আমজাদ হোসেন, জামায়াতের মোঃ নাজমুল হুদা ও জাতীয় পার্টির মোঃ আব্দুল বাকি প্রতিদ্বন্দিতা করছেন।  মেহেরপুরের পুলিশ সুপার উজ্জল কুমার রায় বলেন,নির্বাচন শান্তিপূর্ন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসক ড.সৈয়দ ও রিটানিং অফিসার এনামুল কবির বলেন ভোট সুষ্ঠ ও শান্তিপূর্ন হবে। ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীদের ভোট দিতে পারবেন। এজন্য সকল ধরনের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে