ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের ভোট গ্রহণের জন্য উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সকল কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট নেয়ার কথা রয়েছে। ভোটের প্রস্তুতি হিসেবে আজ বুধবার দুপুর থেকেই কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে কমিশন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সরঞ্জামগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্তরা। ফুলবাড়ীয়া উপজেলায় এবার নির্বাচনে ১২১ টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য বুধবার নির্বাচনের সকল সরঞ্জাম পৌঁছে গেছে। দুপুর ১২টায় কেন্দ্রগুলোতে ভোটের সামগ্রী পাঠানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভোট গ্রহণ কর্মকর্তারাও গেছেন কেন্দ্রগুলোতে। ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তায় নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে গেছেন। নির্ধারিত সময়ে সুষ্ঠুভাবে ভোট হবে।