কাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ নির্বাচন

ভোট কেন্দ্রে পৌছানা শুরু করেছে নির্বাচনি সরঞ্জাম

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০০ পিএম | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০০ পিএম
ভোট কেন্দ্রে পৌছানা শুরু করেছে নির্বাচনি সরঞ্জাম

কাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য বহু প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কেন্দ্রে কেন্দ্রে মালামাল পৌছানো শুরু করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে পর থেকে সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ের প্রত্যক্ষ তত্বাবধানে স্বস্ব প্রিজাইডিং অফিসারগণ ব্যালট পেপার সহ প্রয়োজনীয় মালামাল বুঝে নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়া দেন। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বের নিযোগ করা ২৪৫জন, পুলিশ,১৮৬জন সেনা ও বিমান বাহিনীর সদস্য, ৪০জন বিজিবি ও প্রায় ১২শত ভিডিপি সদস্য। এসব তথ্য নিশ্চিত করেছেন, সেনবাগ উপজেলা সহকারী রির্টানিং অফিসার মুহসিয়া তাবাসসুম।

আপনার জেলার সংবাদ পড়তে