দিঘলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১৬ পিএম
দিঘলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

খুলনার দিঘলিয়ায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক হয়েছে।  গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারী) রাত পৌণে ৭ টা থেকে রাত সোয়া ৯ টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্টের একটা আভিযানিক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আসলাম মোড়লের পুত্র মোঃ সুমন হোসেন মোড়ল (৩০), মোঃ শাহেদ শেখের পুত্র মোঃ ইমরান শেখ (৩৩) ও আজম খানের পুত্র মোঃ রাজিবুল ইসলাম (২৯)। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা, ৪টি মোবাইল ফোন, ২৩টি সিমকার্ড, ১টি মেমোরি কার্ড ও নগদ ৩,২০০ টাকা জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রধান আসামিকে ১ বছর সশ্রম কারাদণ্ড এবং অপর দুইজনকে ৩০ দিন সশ্রম কারাদণ্ডসহ জরিমানা প্রদান করা হয়। উল্লেখ্য দিঘলিয়া উপজেলার প্রত্যেকটি গ্রাম, পাড়া ও মহল্লায় যুব সমাজ নানা ধরণের মাদকদ্রব্য বাণিজ্যের সাথে জড়িয়ে পড়ছে। তারা মহল্লায় মহল্লায় টিম গঠন করে সিন্ডিকেট তৈরি করে নেশা দ্রব্য ফেরি করে বিক্রি করছে। কেউবা মুদি দোকানে বসে, কেউবা ভ্যানে বসে বিক্রি করছে। আবার বাড়ির মহিলারাও বেকার থাকছেনা। তারা বাড়ি বসে বিক্রি করছে। মাদকের গড ফাদাররা থাকছে ধরাছোঁয়ার বাইরে। যে কারণে মাদকের আমদানি ও কেনাবেচা থামছেনা। চলছে এবং চলবে এমনই অবস্থা।

আপনার জেলার সংবাদ পড়তে