বাজিতপুর ও কুলিয়ারচর ত্রয়োদশ সংসদ নির্বাচনে উপজেলা প্রশাসন আজ বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত আনসার, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সকল প্রস্তুতি সম্পন্ন শেষে ১৩২টি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জামাদী নিয়ে পৌঁছেছেন বলে সহকারি রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে। জানা যায়, কুলিয়ারচর পৌরসভাসহ ৭টি ইউনিয়নে কুলিয়ারচর-ভৈরব-৬ আসনে কুলিয়ারচরে ৫৬টি কেন্দ্রে আনসার ও ভিডিপি সদস্য এবং সদস্যাদের সংখ্যা ৭২৮ জন। এর মধ্যে প্রতি কেন্দ্রে ৩জন অস্ত্রধারী আনসার পুরুষ আনসার ৬জন ও মহিলা আনসারসহ প্রতি কেন্দ্রে ১৩ জন রয়েছেন। কুলিয়ারচর আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় রায় বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বাজিতপুর পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৭৬টি কেন্দ্রে ৯৮৮ জন আনসার সদস্য ও সদস্যরা নিজ নিজ কেন্দ্রে অস্ত্রসহ পৌঁছেছেন বলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এমি বেগম ও আনসার ভিডিপির প্রশিক্ষক দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যদিকে উপজেলা মহিলা আনসার থানা প্লাটুন কমান্ডার ফাতেমা আক্তার বলেন, গত কয়েকটি সংসদ নির্বাচনে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, এবারও তার দলের দায়িত্বরত আনসার সদস্যরা ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার আওতাধীনে তিনি এবং তার লোকজন রাষ্ট্রের দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবেন বলে উল্লেখ করেন। বাজিতপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্যাট শহিদুল ইসলাম সোহাগ বলেন, এবারের সংসদ নির্বাচনটি অন্যান্য নির্বাচনের তুলনায় নিরপেক্ষভাবে স্ব-স্ব এলাকার ভোটাররা হ্যাঁ ভোট ও প্রতিকে সঠিকভাবে ভোট দিতে পারবেন বলে উল্লেখ করেন।