কিশোরগঞ্জে সাংবাদিক সোহেল চৌধুরীর পিতার ইন্তেকাল

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৩২ পিএম
কিশোরগঞ্জে সাংবাদিক সোহেল চৌধুরীর পিতার ইন্তেকাল

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ ও জিটিভির জেলা প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেলের পিতা নেত্রকোনা জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান খান চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকার জামান ম্যানশনে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।  বাদ এশা কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে হয়বতনগর কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। আসাদুজ্জামান খান চৌধুরীর মৃত্যুতে জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু আ লতিফ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আজকের দেশ সম্পাদক কাজী শাহীন খান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান, সহ সভাপতি এড শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক শফিকুল ইসলাম ফকির মতি, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল হাবীব রেজা, জেলা কমিটির সভাপতি শফিক কবীর, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ আরকিওলজিক্যাল সোসাইটির সভাপতি আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক দেওয়ান জামাল দাদ খাঁনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে