তানোরে ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩১ পিএম
তানোরে ভোটকেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম
আগামী ১২ ফেব্রুয়ারী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢেলে সাজানো হয়েছে। নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি বিকেলে তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এসব কেন্দ্রের ৩১টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। যে কারণে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। রাজশাহী-১ (তানোর-গেদোগাড়ী) সংসদীয় এ আসনে মোট ৫ জন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপারসহ বাকি উপকরণ বুঝে দেওয়া হয়। পুরো উপজেলার ৬১টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন। এরমধ্যে পুরুষ ৮৪ হাজার ৫৪৬ জন। আর নারী ভোটার ৮৭ হাজার ৩২৪ জন। ভোটার এলাকা ২০৩টি। ৬১ ভোটকেন্দ্রে সমপরিমান প্রিজাইডিং থাকবে। আর ৩৪০টি কক্ষে সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান বলেন, ভোট গ্রহন নিরাপদ ও সুষ্টু করার লক্ষ্যে উপজেলার ভোটকেন্দ্রগুলোতে ৭১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। অপরদিকে, ২০০ জন পুলিশ সদস্য, শতাধিক বিজিবি ও সেনাবাহিনীর সদস্য ছাড়াও ৩ জন ম্যাজিস্ট্রেটসহ একাধিক ভ্রাম্যমাণ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবেন। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে