চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন গতকাল বুধবার কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ ও আনসার সদস্যদের বিফ্রিং প্রদান করা হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এই ব্রিফিং প্রদান করেন। হাটহাজারীতে ১৪৩টি কেন্দ্রের দায়িত্বে পর্যাপ্ত আনসার, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, বিজিবি, র্যাব নিয়োজিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসন সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায় হাটহাজারী উপজেলা ১৪ টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও সিটি করপোরেশন দক্ষিণ পাহাড়তলীও বাযোজিত আংশিকের মধ্যে ভোটর সংখ্যা ৪,৯৫,১৪৬ জন তারমধ্যে পুরুষ ভোটার ২,৫৪,৬২৩ ও মহিলা ভোটার ২,৪০,৫২২ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন রয়েছে। এবার নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছে মোট ৬ হাজার, ৭শ ৭০ জন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ২শ, ৮৪ জন। এই সংসদীয় এলাকায় সার্বিক নিরাপত্তার জন্য,৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করা হয়েছে। ধলই, ফরহাদাবাদ ইউনিয়ন ১ জন, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী ইউনিয়নে ১জন, পৌরসভা, মেখল, গড়দুয়ারা ফতেহপুর ইউনিয়নে ১জন, উত্তর, দক্ষিণ মাদার্শা, চিকনদন্ডী ইউনিয়নে ১ জন, শিকারপুর, বুড়িশ্চর, সিটি করপোরেশন দুই ওয়ার্ডের জন্য ১জন, মোবাইল টিমের জন্য একজন।
হাটহাজারী উপজেলার ১০৫ টি ভোট কেন্দ্র ও সিটি করপোরেশন দুই ওয়ার্ডের ৩৮ কেন্দ্রে মোট ১৪৩ জন প্রিসাইডিং কর্মকর্তা, ২৮৬ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১১৪৪ পুলিং কর্মকর্তা কেন্দ্র দায়িত্ব পালন করবেন। এই সংসদীয় আসনে ৩১টি কেন্দ্র কে অত্যাধিক ঝুঁকিপূর্ণ এবং ৮৩টি কেন্দ্র অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে রাউজান ও ফটিকছড়ি সংলগ্ন হালদা নদীর পাড় সংলগ্ন এলাকা ও পাহাড় সংলগ্ন এলাকায় অবস্থিত কেন্দ্র গুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমূহে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক কেন্দ্র সি সি ক্যামরা স্থাপন করা হয়েছে। কেন্দ্র দায়িত্ব প্রাপ্ত পুলিশের বডি ক্যামরা থাকবে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর ৯টি মোবাইল টিম নির্বাচন দায়িত্ব পালন করবে। ১৩৬৫ আনসার কেন্দ্র দায়িত্ব থাকবে এরমধ্যে অস্ত্রধারী আনসার থাকবে৩১৫ জন। ৪২০ জন মহিলা আনসার কেন্দ্রে দায়িত্ব পালন করবে।