জামায়াত আমিরের আসন

ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩১ পিএম
ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লার ১৩ নির্বাচনী বুথ ভাঙচুরের অভিযোগ
ছবি, সংগৃহিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের ১৩টি নির্বাচনী বুথ ভাঙচুর করার অভিযোগ উঠেছে। 

এক ফেসবুক পোস্টে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

পোস্টে ডা. শফিকুর রহমান জানান, “ঢাকা-১৫ আসনে তার নির্বাচনী প্রতীক 'দাঁড়িপাল্লা'র ১৩টি বুথ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাকে তিনি কাপুরুষোচিত কাজ হিসেবে অভিহিত করে বলেন, “যারা এখনো সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে আমাদের থামিয়ে দিতে চায়, তারা ভুলে যাচ্ছে- এ জাতি জুলাই পেরিয়ে এসেছে। জনগণকে আর দমিয়ে রাখা যাবে না। যারা দেশের পলিসি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসতে ব্যর্থ, তারাই এখন সহিংসতার আশ্রয় নিচ্ছে।”

‘ভয়-ভীতির রাজনীতি আর চলবে না। সাধারণ মানুষের বুকে যেভাবে দাঁড়িপাল্লা জায়গা করে নিয়েছে, তার প্রতিচ্ছবি আগামীকালের ভোটে ফুটে উঠবে, ইনশাআল্লাহ’-যোগ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে