ঠাকুরগাঁওয়ের জামায়াত আমির হসপিটালের সিসিইউতে ভর্তি

এফএনএস সংবাদপ্রবাহ: | প্রকাশ: ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৯ পিএম
ঠাকুরগাঁওয়ের জামায়াত আমির হসপিটালের সিসিইউতে ভর্তি
ছবি, সংগৃহিত

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির মাওলানা বেলাল উদ্দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ব্যাগে থাকা প্রায় ৫০ লাখ টাকাসহ আটক হওয়ার পর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সিসিইউ-১-এ ভর্তি রয়েছেন।

জানা গেছে, বুধবার বিকেল ৪ টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বেলা ১১টার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর তাকে আটক করে পুলিশ।

রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি কে এম আনারুল হক কাজল এ বিষয়ে বলেন, “ব্যবসায়িক কাজে টাকা আনার সময় তাকে যেভাবে হেনস্তা করা হয়েছে, তা আমরা মেনে নিতে পারছি না। তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল উদ্দিনের সঙ্গে ছিলেন জেলা জামায়াতের দফতর সম্পাদক আবদুল মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর ও পুলিশ সদস্যরা তাদের তল্লাশি করে। এ সময় তাদের ব্যাগে থাকা আনুমানিক ৫০ লাখ টাকা জব্দ করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে