তানোরে প্রস্তুত ভোট কেন্দ্র গুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। দুপুরের পর উপজেলার ৬১ টি কেন্দ্রেই নির্বাচনী সরঞ্জামসহ কর্মকর্তারা কেন্দ্রে পৌছার পর সাজগজের দৃশ্য দেখে গেছে।ে মন দৃশ্য দেখে এলাকার ভোটারদের মধ্যে স্বস্তি ফেরার পামাপাশি উৎসবের আমেজ লক্ষ করা গেছে। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে ছিল এক ধরনের ব্যস্ততা ও উৎসব মুখর পরিবেশ।উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬১টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট বাক্স,ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প,ফলাফল শিটসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী। সকাল থেকেই প্রিজাইডিং অফিসাররা নির্ধারিত কেন্দ্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পুলিশ সদস্যদের সঙ্গে আনসার ও ভিডিপি সদস্যরাও নিজ নিজ কেন্দ্রে পৌছেন। নির্বাচনী সামগ্রী পরিবহনের ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাঈমা খান জানিয়েছেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।