ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটে শেরপুর জেলার দুটি আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীরা নিজ নিজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন।
শেরপুর-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সানসিলার জেবরিন প্রিয়াঙ্কা ভোট দেবেন শেরপুর শহরের মধ্যশেরী (উত্তর) সিং পাড়া এলাকার মুকুল একাডেমিতে। এই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ভোট দেবেন বাজিতখিলা ইউনিয়নের কুমরী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। বিএনপির বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ভোট দেবেন চরপক্ষিমারি ইউনিয়নের সাতপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ।
অপরদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফাহিম চৌধুরী ভোট দেবেন নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের চর ভাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। এই আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গোলাম কিবরিয়া ভোট দেবেন নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকূড়া ইউনিয়নের বাগিচাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
এদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।