বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন।
রাজধানীর গুলশান মডেল হাইস্কুলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। ভোট দিয়ে ৯টা ৫০ মিনিটে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।
ভোট প্রদান শেষে তারেক রহমান দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিএনপি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী বলেও জানান তিনি।
সাংবাদিকদের তিনি আরো বলেন, “বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন।”
‘দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন’-আশা প্রকাশ করেন তিনি।
এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান।