পত্নীতলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০২ এএম
পত্নীতলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু

নওগাঁর পত্নীতলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণের সময় নির্ধারণ থাকলেও সকাল ৭টা থেকেই ভোটাররা কেন্দ্রের গেটে ভিড় করে। কার আগে কে ভোট দিবে যেন ভোটারদের মধ্যে সেই প্রতিযোগিতা বিরাজ করছে। দীর্ঘদিন পর কোন রকম ভীতি আর শঙ্কা ছাড়া ভোটের পরিবেশ বিরাজ করায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ১২ ফেব্রুয়ারি বুধবার নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার অন্তর্গত  নজিপুর সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা ভোটকেন্দ্রে সকাল সাতটায় গিয়ে দেখা যায় মূল গেটের সামনে ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।  তখনও খোলা হয়নি ভোট কেন্দ্রের তালা।  ভোট শুরু হওয়ার নির্ধারিত  আধা ঘন্টা আগেই কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি  ছিল চোখে পড়ার মতো।  ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের নেতা নির্বাচন করতে পারে সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট প্রচারণা থাকায়  ভোটকেন্দ্রে নারী পুরুষ উভয় ভোটারদের উপস্থিতি বেশী হবে এমনটাই ভাবছেন এলাকার সচেতন মানুষ নজিপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪ হাজার ৭১৭টি ভোট রয়েছে বলে পত্নীতলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে