ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি ভোট প্রদান করেন।
ভোটপ্রধান শেষে ডা. মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের বললেন, এই নির্বাচনের মাধ্যমে অতীতের যে দুঃস্বপ্ন ছিলো তা আমরা সম্পূর্ণ রূপে বর্জন করলাম।
তিনি বলেন, আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেলাম। আজ সারা দিন সকলের জন্য উৎসব মুখর পরিবেশ।
এসময় নির্বাচনে প্রার্থীর জন্য ভোট দেওয়ার পাশাপাশি গণভোট দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ, সারা বাংলাদেশ পাল্টে যাবে।
এসময় প্রধান উপদেষ্টা সাথে প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।