তানোরে প্রিজাইডিং অফিসারের গোপন কক্ষে বিএনপি নেতা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০২ এএম
তানোরে প্রিজাইডিং অফিসারের গোপন কক্ষে বিএনপি নেতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনের তানোর উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ভোট শুরু হয়। ভোট শুরুর আগে সকাল ৭টার সময় কেন্দ্রে প্রবেশ করেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। রাজশাহীর তানোর সদরে অবস্থিত মডেল পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। জানা গেছে, ভোট শুরুর আগে ওই কেন্দ্রে কর্তব্যরত প্রিজাইডিং অফিসারের কক্ষ হতে বের হোন বিএনপি নেতা মিজান। এসময় খবর পেয়ে তৎক্ষণাৎ সেনাবাহিনীর একটি টহলটিম উক্ত কেন্দ্রে প্রবেশ করে। পরে প্রিজাইডিং অফিসারের কক্ষ হতে দ্রুত বের হওয়ার সময় সেনাবাহিনী তাকে জিজ্ঞাসা করে শর্তক করে দেন। এনিয়ে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান বলেন, তিনি একটু আগে ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসারের কক্ষে প্রবেশ করা মাত্র অভিযোগ উঠেছ। এর আগে ওই কেন্দ্রে ভোট দিয়ে তিনি দ্রুত প্রিজাইডিং অফিসারের কক্ষ থেকে দ্রুত বের হন। পরে সেনাবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে শর্তক করে। এব্যাপারে তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসারের মোবাইলে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে