ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

চাঁদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৫৬ পিএম
চাঁদপুরে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

চাঁদপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণের দিনে চাঁদপুর জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল হতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ভোটগ্রহণের দিন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার  ভোটকেন্দ্রসমূহের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থাপনা, ভোটারদের উপস্থিতি ও ভোটগ্রহণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোতায়েন, প্রবেশ-প্রস্থান পথের নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মো.খায়রুল কবীর,চাঁদপুর'সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।