দিনাজপুর-৬ আসনে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষ হয়েছে।শান্তিপূর্ণভাবে এখন চলছে ভোট গণনা। এই আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদন্দিতা করছেন। তবে বিএনপি এবং জামাত প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ হবে বলে মনে করছেন ভোটাররা। দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৫৩ হাজার ২১৪ জন ভোটার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারনে এই আসনে সকাল থেকে বিকেল পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।