গোমস্তাপুরে

অর্থ বিতরণের অভিযোগে বিএনপি নেতার কারাদন্ড

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৮:২৯ পিএম
অর্থ বিতরণের অভিযোগে বিএনপি নেতার কারাদন্ড

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভোটারদের মাঝে প্রকাশ্য অর্থ বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়নের মচকইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। নির্বাচনী ট্রাইবুনালের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন খায়রুল ইসলামকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত খায়রুল ইসলাম (৬০) রহনপুর পৌর এলাকার নতুন বাজার এলাকার মৃত গাজীউদ্দিনের ছেলে।

আদালত সুত্রে জানা গেছে,গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই কেন্দ্রের সামনে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল ইসলামের পক্ষে তিনি অর্থ বিতরণ করছিলেন। ওই সময় আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। তিনি আটকের পর টাকা বিতরণের কথা ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন । পরে নির্বাচনী ট্রাইবুনালের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা খাতুন তাকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে