ঢাকা-৮ এ ৫৫ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৭ পিএম
ঢাকা-৮ এ ৫৫ কেন্দ্রের ফলে এগিয়ে মির্জা আব্বাস

রাজধানীর গুরুত্বপূর্ণ ঢাকা-৮ আসনে ৫৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলে এগিয়ে রয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। প্রাথমিক এই ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছেন কয়েক হাজার ভোটে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রের মধ্যে ৫৫টির গণনা শেষে মির্জা আব্বাস পেয়েছেন ২৬ হাজার ১৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, প্রতীক শাপলা কলি, পেয়েছেন ২২ হাজার ৭৭৬ ভোট।

ঢাকা-৮ আসনের আওতায় রয়েছে মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা। রাজধানীর প্রশাসনিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই আসনকে ঘিরে শুরু থেকেই ছিল বাড়তি আগ্রহ। মোট ১০৮টি কেন্দ্রের ফলাফলের অপেক্ষায় রয়েছে প্রার্থী ও সমর্থকরা।

নির্বাচন সংশ্লিষ্ট তথ্যে জানা গেছে, এই আসনে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এ ছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

অবশিষ্ট কেন্দ্রগুলোর ফল প্রকাশের সঙ্গে সঙ্গে চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আপাতত ৫৫টি কেন্দ্রের ফলাফলে মির্জা আব্বাস এগিয়ে থাকায় তার সমর্থকদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে