বরিশাল-২ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচিত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৫ পিএম
বরিশাল-২ আসনে ধানের শীষের প্রার্থী নির্বাচিত

বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৩৭টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাষ্টার আবদুল মান্নান পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। ওই আসনের উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৮৯৫ জন। এরমধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৪৭। শতকরা ভোটের হার ৫৮.০২%। বানারীপাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮১১ জন। এরমধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৯১ হাজার ৩৩২। শতকরা ভোটের হার ৬১.৭৯%। এছাড়া নির্বাচনী আসনের দুই উপজেলায় প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ৩ হাজার ৭৫১। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

আপনার জেলার সংবাদ পড়তে