পিরোজপুর ৩টি আসনে জামায়াতের জয় ১টিতে, বিএনপি ২টি

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১৬ এএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫৪ এএম
পিরোজপুর ৩টি আসনে জামায়াতের জয় ১টিতে,  বিএনপি ২টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর -১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা) আসনে ১৬৭ টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে জামায়াত প্রার্থী সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বেসরকারী ফলাফলে ২৬ হাজার ৪৭৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪১ হাজার ৩৩৫ জন।  

পিরোজপুর -২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা) আসনে ১৬৬ টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের বেসামরিক প্রধান সাবেক এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর এর ছেলে ভান্ডারিয়া উপজেলা বিএনপি সভাপতি আহাম্মেদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ ৬ হাজার ৩৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৭ হাজার ১৪৩ ভোট। এ আসনে মোট ৪ লাখ ৩ হাজার ৫৮৫।  

পিরোজপুর -৩ (মঠবাড়িয়া উপজেলা) আসনে ৮৫ টি কেন্দ্রের সবকটির  ফলাফলে মঠবাড়িয়া উপজেলা বিএনপি সভাপতি রুহুল আমীন দুলাল বেসরকারী ফলাফলে ৬৩ হাজার ১৩২ ভোট পেয়ে জয় পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী (হাত পাখা) ডা. রুস্তুম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৩ ভোট ও এনসিপির (শাপলা কলি) ড. শামীম হামিদী পেয়েছেন ৩৫ হাজার ৩১২ ভোট। এ আসনে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৬১ জন।

আপনার জেলার সংবাদ পড়তে