ময়মনসিংহ ৬ ফুলবাড়ীয়া আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জেলা জামায়াতে আমীর কামরুল হাসান মিলন, বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ফলাফল নিশ্চিত করেন। প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ১২১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জেলা জামায়াতে আমীর কামরুল হাসান মিলন পেয়েছেন ৭৫ হাজার ৯শত ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আখতার সুলতানা পেয়েছেন -৫২হাজার ৬ শত ৬৯ ভোট ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।