জামালপুর-৩ আসনে ধানের শীষ বাবুল বিজয়ী

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:২২ পিএম
জামালপুর-৩ আসনে ধানের শীষ বাবুল বিজয়ী

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল (ধানের শীষ) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন সর্বোচ্চ ২ লাখ ৭৪ হাজার ১২ ভো। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামাত মনোনীত প্রার্থী আলহাজ মাও. মুজিবুর রহমান আজাদী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৮১ হাজার ৪শ’ ৩০ ভোট। বাংলাদেশ স্বাধীনের আগে এবং পরবর্তী সময়ের ইতিহাসে মেলান্দহ উপজেলা থেকে এটিই কোন প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন মোস্তাফিজুর রহমান বাবুল। বিএনপি’র চেয়ারম্যান তারেক জিয়া এই ঐতিহাসিক বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে