ময়মনিসংহের ১৩টি উপজেলায় ১১টি আসনের মধ্যে ৮টিতেই বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট মনোনীত ২টি আসনে বিজয়ী হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী একটি আসনে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের আসনগুলোর ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া): এই আসনে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বহিস্কৃত) সালমান ওমর রুবেল ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা): এই আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ রিকশা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৪৪ ভোট।
ময়মনসিংহ -৩ (গৌরীপুর): এই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন- ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র বিএনপি বিদ্রোহী) ঘোড়া প্রতীকে আহম্মেদ তায়েবুর রহমান হিরন পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।
ময়মনসিংহ-৪ (সদর): এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ১ লাখ ৭৭ হাজার ৮৯১ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর কামরুল আহসান এমরুল পেয়েছেন ১লাখ ৬৯ হাজার ৫৮০ ভোট।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): এই আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাকির হোসেন বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ পেয়েছেন ১ লাখ ৮৭৬ ভোট।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): এখানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কামরুল হাসান মিলন ৭৫ হাজার ৯৪৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) ফুটবল প্রতীকের আখতার সুলতানা ৫২ হাজার ৬৬৯ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): এই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ডা. মাহাবুবুর রহমান লিটন ৯৮ হাজার ৫৭৯ বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আসাদুজ্জামান সোহেল পেয়েছেন ৮২ হাজার ৯৬২ ভোট।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): এই আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ১ লাখ ৭ হাজার ৫৭৭ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডিপির প্রার্থী (১১দলীয় ঐক্য) অ্যাডভোকেট আওরঙ্গজেব বেলাল ৪৫ হাজার ৭৯১ ভোট পেয়েছেন।
ময়মনসিংহ-৯ (নান্দাইল): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরী ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (১১দলীয় ঐক্য) বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একেএম আনোয়ারুল হক পেয়েছেন ৭০ হাজার ১৫২ ভোট।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও): এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪ হাজার ৬৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) এবি সিদ্দিকুর রহমান হাঁস প্রতীকে নিয়ে পেয়েছেন ৬৬হাজার ৪২৪ ভোট।
ময়মনসিংহ-১১ (ভালুকা): বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু ১ লাখ ১০ হাজার ২১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (স্বতন্ত্র) হরিণ প্রতীকের মোর্শেদ আলম পেয়েছেন ৬৫ হাজার ৫৯১ ভোট।