নীলফামারী-৪ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী):
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫০ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৫০ পিএম
নীলফামারী-৪ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী - ৪  আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ১২ ফেব্রুয়ারি বেসরকারি ফলাফল অনুযায়ী, মোট বৈধ ভোটের এক অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তারা জামানত রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫ নীলফামারী- ৪ সহকারী রিটার্নিং অফিসার দপ্তর সূত্রে জানা যায়, এ আসনে ১৬৯ টি ভোট কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ২৯০১৯৭ টি। বাতিলকৃত ভোট ৪৪৩৫ টি।  গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ৩৫ হাজার ৫৩৫ ভোট।  নির্ধারিত সীমা অর্জনে ব্যর্থ হওয়ায় মোঃ রিয়াদ আরফান সরকার রানা (স্বতন্ত্র) প্রার্থী ফুটবল প্রতীক প্রাপ্ত ভোট ৩৮২৬ । শহিদুল ইসলাম ইসলামি আন্দোলন (হাতপাখা) ৮৩৩৫ ভোট। এস এম মামুনুর রশীদ (মোটরসাইকেল) ৪৩৬ ভোট।  আকবর শওকত (জেপি) ৯৭ ভোট। মোঃ মাইদুল ইসলাম (বাসদ) কাঁচি ৬৩০ ভোট। জোবায়দুর রহমান হিরা (ঘোড়া) ১০০৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। প্রাপ্ত ভোট প্রয়োজনীয় সীমার অনেক নিচে থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা থাকবে। নির্বাচন সংশ্লিষ্টরা জানান, জামানত বাজেয়াপ্তের বিধানটি নির্বাচন প্রক্রিয়ায় শৃঙ্খলা বজায় রাখা এবং কেবলমাত্র জনসমর্থনসম্পন্ন ও প্রস্তুত প্রার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে