দেশে বিএনপির ভূমিধস বিজয়ে ও সারিয়াকান্দি -সোনাতলা এলাকায় কাজী রফিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করার জন্য ফুলবাড়ী বাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের খতিব মাওলানা শরীফুল ইসলাম।এই সময় বিএনপি নেতা অধ্যক্ষ মোখছেদুল আলম, মসজিদ কমিটির সাধারণত সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন। এই সময় শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় তারেক রহমানকে দেশ, জাতীর সেবা কারার জন্য মহান আল্লাহতালার রহমত কামনা করা হয়।