নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী বরকত উল্লাহ বুলু বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে বরকত উল্লাহ বুলু পেয়েছেন ১,৩৭,৯৩৭ ভোট এবং ডাকযোগে (পোস্টাল) ২,০৯৪ ভোটসহ মোট ১,৪০,০৩১ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে মাওলানা বোরহান উদ্দিন পেয়েছেন ১,১৭,৮২৪ ভোট এবং পোস্টাল ৬,১১৭ ভোটসহ মোট ১,২৩,৯৪১ ভোট। এই আসনে মোট কেন্দ্র ছিল ১৬৬টি এবং সব কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। মোট ভোটার সংখ্যা ৪,৯৮,৯৭৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২,৭৪,১৪৬ জন। বৈধ ভোট পড়েছে ২,৬৭,৭৩১টি এবং বাতিল ভোটের সংখ্যা ৬,৪১৫। বিজয়ী প্রার্থীর সাথে নিকটতম প্রতিদ্বন্দ্বীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১৬,০৯০ ভোট। এছাড়াও অন্যান্য প্রতীকে প্রাপ্ত ভোট -হাতপাখা ৯,৬৭০, দেয়াল ঘড়ি: ৭৮৩, মোরগ: ৫২৬,তারা: ৭৩৮ ফুটবল: ২৫৩। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পর বেগমগঞ্জ আসনে ধানের শীষের এই জয়কে বিএনপি নেতাকর্মীরা আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে।