দিনাজপুর-১ আসনে

ধানের শীষের মনজুরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩০ পিএম
ধানের শীষের মনজুরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ দিনাজপুর-১ (বীরগঞ্জুকাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

দিনাজপুর-১ আসনের বীরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং কাহারোল উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনের মোট ১২৮টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ মনজুরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ মতিউর রহমান পেয়েছেন ১ লাখ  ১৬ হাজার ৪৮৮ ভোট। ফলে ৬২ হাজার ১ ভোটের ব্যবধানে মোঃ মনজুরুল ইসলাম বে-সরকারিভাবে বিজয়ী হন। এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ রিজওয়ানুল ইসলাম পেয়েছেন ৩৯৩ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ চাঁন মিয়া পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট, জাতীয় পার্টি মনোনীত লাঙল প্রতীকের প্রার্থী মোঃ শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৫১৫ ভোট এবং জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকের প্রার্থী রঘুনাথ চন্দ্র রায় পেয়েছেন ২ হাজার ২৬২ ভোট।

আপনার জেলার সংবাদ পড়তে