ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের নিকট থেকে প্রাথমিক ফলাফল সংগ্রহ করেছেন ময়মনসিংহ ১১টি আসনের বিজয়ী প্রার্থীরা। শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিতদের হাতে ফলাফল তুলে দেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রসাসক সাইফুর রহমান। এসময় রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে নির্বাচিত বিজয়ীদের ফুল দিয়ে বরণ করেন। ময়মনসিংহ-১ আসনে স্বতন্ত্র থেকে নির্বাচিত সালমান ওমর রুবেল, ময়মনসিংহ-২ আসনে খেলাফত মজলিশ থেকে নির্বাচিত মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৪ আসনে বিএনপি থেকে নির্বাচিত আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৭ আসনে বিএনপি থেকে নির্বাচিত ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ-৮ আসনে বিএনপি থেকে নির্বাচিত লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ আসনে বিএনপি থেকে নির্বাচিত ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ-১০ আসনে বিএনপি থেকে নির্বাচিত আক্তারুজ্জামান বাচ্চু এবং ময়মনসিংহ-১১ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু উপস্থিত ছিলেন। আগামী দিনে কাজের মাধ্যমে এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠনসহ বিভিন্নভাবে তাদের কার্যকলাপ প্রমাণ করবে বলে জানান নির্বাচিত প্রতিনিধিরা।