ভালুকা আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদ নির্বাচিত

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১১ পিএম
ভালুকা আসনে বিএনপির ফখর উদ্দিন আহমেদ নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ময়মনসিংহ-১১(ভালুকা)আসন বেসরকারি ভাবে বিএনপি প্রার্থী ফখর উদ্দিন আহমেদকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। পোস্টালভোট গণনা কেন্দ্রসহ মোট ১০৮কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোটর ৩ লাখ,৫৮ হাজার,৬ শত ৫৯ জন। ধানের শীষ প্রতীক পেয়েছে  ১ লাখ ১১ হাজার,২ শত,৩০ ভোট ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম পেয়েছেন ৬৬ হাজার,১৬ ভোট। এ ছাড়াও জাহিদুল ইসলাম (শপলা কলি) এনসিপি ২২ হাজার ১ শত ৯৫ ভোট,মোঃ মোস্তাফা কামাল (হাতপাখা) ইসলামী আন্দোলন বাংলাদেশ,১ হাজার ৮ শত ৫৫ ভোট ও মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (ট্রাক) গণঅধিকার পরিষদ ৩ শত,৯১ ভোট পেয়েছেন। হ্যাঁ ভোট ১ লাখ,১৭ হাজার,২ শত,৯৮ না ভোট ৫৮ হাজার, ৮ শত,৫১ ভোট পেয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৭.৬৫শতাংশ।