বিএনপি'র বিজয়ে দৌলতখানে দোয়া মোনাজাত

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:১০ পিএম
বিএনপি'র বিজয়ে দৌলতখানে দোয়া মোনাজাত

জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। শুক্রবার বাদ জুমা  ভোলার দৌলতখানের উত্তর বাজার মারকাজ জামে মসজিদে  দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে জুমার নামাজের পূর্বে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে ধানের শীষের বিজয়ী   ভোলা - ২ আসনের সাবেক  এমপি মোঃ হাফিজ ইব্রাহিম। তিনি মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে বিএনপি'র বিজয়ে কোন আনন্দ উৎসব বা বিজয় মিছিল করার প্রোগ্রাম নেই। তারেক রহমান আপনাদের কাছে দোয়া চেয়েছেন। যাতে তিনি দেশের  উন্নয়নে  সবাইকে নিয়ে কাজ করতে পারেন। সবাই তাঁর জন্য, বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন। এ সময়ে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ, উপজেলা বিএনপি'র রাজনৈতিক সমন্বয়ক মোঃ আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, পৌর  বিএনপির সভাপতি আবুল বসির, সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ  তারেক রহমানের সুস্থতা এবং বেগম খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের   আত্মার শান্তি তামান্না করেন।

আপনার জেলার সংবাদ পড়তে