ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি’র জাহিদুর নিরুঙ্কুশ ভোটে বিজয়

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) :
| আপডেট: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২০ পিএম | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২০ পিএম
ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি’র জাহিদুর নিরুঙ্কুশ ভোটে বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঠাকুরগাঁও-৩আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জাহিদুর রহমান (ধানের শীষ) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ইসরাত ফারজানার স্বাক্ষরিত ফলাফলের তালিকা অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩লাখ ৬৪হাজার ১২৯জন। পোস্টাল ভোট গণনা কেন্দ্রসহ মোট ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১২৮টির ফলাফল পাওয়া গেছে। কোনো কেন্দ্র স্থগিত বা বন্ধ ঘোষণা হয়নি প্রাপ্ত বেসরকারি ফল অনুযায়ী বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে জাহিদুর রহমান পেয়েছেন ১লাখ ৩২হাজার ৭৯৭ ভোট। বাংলাদেশ জাময়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতিকে মিজানুর রহমান ৯১হাজার ৮৩৪ভোট। জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ১৩৩ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৪৮ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী আল আমিন হাতপাখা প্রতীকে পেয়েছেন ১হাজার ২৯৫ভোট। বিএমজেপির প্রার্থী কমলা কান্ত রায় রকেট প্রতীকে পেয়েছেন ৬৮০ ভোট। গণঅধিকার পরিষদের মামুনুর রশিদ মামুন ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৫২ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ একতারা প্রতীকে পেয়েছেন ৫০৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশামনি ফুটবল প্রতীকে পেয়েছেন ২৭৯ভোট। বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার হারিকেন প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৬৬৮টি, যা মোট ভোটারের ৭২.১৪ শতাংশ। বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ৮৩৪টি। এছাড়া এই আসনটিতে গণভোটে সর্বমোট 'হ্যাঁ' ভোট দিয়েছেন ১ লাখ ৪৯ হাজার ২২৮ ও না ভোট দিয়েছেন ৯১ হাজার ২৬৮ জন।

আপনার জেলার সংবাদ পড়তে