হাটহাজারী সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৫ পিএম
হাটহাজারী সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়

নানামুখী জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারী) শান্তিপূর্ণ ভাবে চট্টগ্রাম ৫ হাটহাজারী সংসদীয় আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে।  প্রশাসনের নানামুখী পদক্ষেপ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারীতে কোনো রকমের অপ্রিতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় পর্যবেক্ষক মহলের মনে স্বস্থি ফিরে এসেছে। সংসদীয় আসনের ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা এবং সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডের ১৪৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৯শ ১৬ জন। কাস্টিং ভোট ২লাখ ১৩ হাজার ৭শ ৭৯  টি কেন্দ্রের ফলাফল  গত বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারী) রাতে রিটানিং কর্মকর্তা বিভাগীয় কমিশনার ড,জিয়া উদ্দিন  বেসরকারি ভাবে ঘোষিত নির্বাচনী ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১৪৫৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১১ দলীয় জোটের খেলাফত মসলিস এর রিক্সা মার্কা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মুনীর পেয়েছেন ৪৪৬৩০ ভোট। নির্বাচনী ফলাফলের তৃতীয় স্থানে রয়েছেন সুন্নী জোটের চেয়ার প্রতীকের প্রার্থী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর  মোহাম্মদ রফিকুল ইসলাম ১৫১৬৫ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা মার্কা প্রতীকের মতি উল্লাহ নূরী পেয়েছেন২৩৩২ ভোট, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ ১০৯১ভোট, এবং বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী মো.আলাউদ্দিন পেয়েছেন ২৭০ ভোট।  এ আসনে ১০৫ টি কেন্দ্রের মধ্যে হা ভোট পড়েছে ৯০০৭৮ টি এবং ৬৭৫৫৪ না ভোট পড়েছে বলে ফলাফল ঘোষণায় উল্লেখ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে